শুক্রবার মুক্তি পাচ্ছে ‘চিনিবিবি’

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ChiniBibiশুক্রবার মুক্তি পেতে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবি ‘চিনিবিবি’। ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত ও জয় চৌধুরী।

গ্রামের এক চঞ্চল, উৎফুল্ল তরুণীর গল্প নিয়ে গড়ে ওঠেছে ‘চিনিবিবি’ ছবির গল্প। গ্রামের সহজ-সরল প্রেমের গল্পে দর্শক ভিন্নতা পাবে বলে মনে করেন ছবির পরিচালক। মৌলিক গল্প নিয়ে বড় ক্যানভাসের এই ছবির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

নজরুল ইসলাম বাবু পরিচালিত এ ছবিটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আলীরাজ, আনোয়ারা, আবদুল্লাহ সাকি, ওয়াদুদ রঙ্গিলাসহ দেড় শতাধিক শিল্পী।

এ ছবিতে ১০টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, মনির খান, কনকচাঁপা, রাজীব, বেবি নাজনীন, আগুন, মমতাজ, ইতি, রিয়াদ ও ওয়াদুদ রঙ্গিলা।

‘লাভ স্টেশন’ ছবি দিয়ে বাপ্পির বিপরীতে অভিষেক ঘটে নায়িকা মিষ্টি জান্নাতের। গত বছর মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করে মিষ্টি ভালই সাড়া ফেলেন। এবার মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি চিনিবিবি। মিষ্টির প্রত্যাশা, এবারেও চমক দেখাবে তার অভিনীত ছবিটি।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G