শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১১:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

PSCসারাদেশে একযোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে । রোববার বেলা ১১টা থেকে শুরু হওয়া চলতি বছরের সমাপনী পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সমাপনী পরীক্ষার সূচি শুরু হচ্ছে।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ খুদে শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ এবং ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন ছাত্রী।

আর ইবতেদায়ীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার ৫৬১ জন ছাত্র এবং ১ লাখ ৪৪ হাজার ৮৯০ জন ছাত্রী রয়েছে।

সপ্তমবারের মতো অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় ছাত্রসংখ্যার তুলনায় ছাত্রী সংখ্যা বেশি ২ লাখ ৩৫ হাজার ৯৫৩ জন।

গতবারের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৯৮ হাজার। ওই বছর মোট পরীক্ষার্থী ছিল ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন।

রুটিন অনুযায়ী আগামী ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা। সকাল ১১টায় শুরু হয়ে এসব পরীক্ষা চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

সারা দেশে ৭ হাজার ৫২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে ৬৪ জেলাকে ৮টি গ্রুপে ভাগ করে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।

পরীক্ষা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ৯৫১৫৯৭৭ এবং ৫৫০৭৪৯৩৯।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G