শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেল ‘গাড়িওয়ালা’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexআশরাফ শিশির পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’ এবার জয় করে নিলো ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রাজস্থান-২০১৪’-এর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার।

এ উৎসবে ‘গাড়িওয়ালা’র স্বল্পদৈর্ঘ্য ভার্সনটি প্রতিযোগিতা বিভাগে পুরস্কৃত হয়।

‘গাড়িওয়ালা’ দুই ভাই ও তাদের মায়ের গল্প। গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ্য পুরুষ হয়ে ওঠার গল্প। তারা প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাথা এটি।

এছাড়া গত ২৪-২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার জিতে নেন এ ছবির নির্মাতা আশরাফ শিশির।

তার পরিচালনায় ‘গাড়িওয়ালা’ এ চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। ছবিটি এ উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’, ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা’ ও ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ ক্যাটিগরিতে বিজয়ী হয়।

প্রতিক্ষণ/এডি/আকাশ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G