সংসদে পবিপ্রবির ভেটেরিনারি অনুষদকে বিশ্ববিদ্যালয় করার দাবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করার দাবি উঠেছে। জাতীয় সংসদের এ দাবি উত্থাপন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ টিপু সুলতান।
গত ৯ মার্চ মহান জাতীয় সংসদের চলতি অধিবেশনে তিনি এ দাবি জানান।
এর মধ্য দিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বরিশালের বাবুগঞ্জে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ একধাপ এগিয়ে গেল।
অনুষদকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবি উপস্থাপন করায় ১৬ মার্চ এনিম্যাল সাইন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের একটি প্রতিনিধিদল টিপু সুলতানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তিনি বলেন, কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে উন্নতির শিখরে নিতে হলে কৃষি শিক্ষার কোন বিকল্প নেই এবং কৃষি শিক্ষা ও কৃষি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমেই বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ন করা সম্ভব।
এ দাবিকে আরো জোড়ালো করার জন্য এলাকার ব্যক্তিবর্গের পাশাপাশি অত্র অনুষদের সকল ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/রবি
























