সঠিক চিরুনি ব্যবহার করছেনতো?

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ১১:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

comb

সুন্দর চুল কে না চায়? চুলের যত্নে আমরা প্রতিদিনই চিরুনি দিয়ে চুল আঁচড়াই। কিন্তু যত্ন নেয়ার জন্য ব্যবহার করা এই চিরুনিই হতে পারে আপনার চুলের সৌন্দর্য নষ্ট করার কারণ। শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে, হেয়ার লস আর ব্রেকেজ অনেক ক্ষেত্রেই ভুল চিরুনি বা হেয়ার ব্রাশ ব্যবহার করার জন্য হয়ে থাকে। কোনদিন নিজেকে প্রশ্ন করেছেন কি সঠিক চিরুনি ব্যবহার করছেন কি না? আপনার চুলের সৌন্দর্য ঠিক রাখতে আজ রইলো বিভিন ধরনের চিরুনি আর হেয়ার ব্রাশ সম্পর্কে বিস্তারিতঃ

wide-tooth

Wide-tooth Comb : যাদের চুলে সহজেই জট পড়ে তারা এই ধরণের চিরুনি ব্যবহার করুন। মোটা দাঁড়ার ফলে সহজেই চুলের জট খুলে যাবে। এছাড়াও এই ধরণের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলের ব্রেকজ অনেক কম হবে যা সাধারণ চিরুনি ব্যবহার করলে বেশি হয়।

rat-tail

Rat Tail Comb : এই ধরণের চিরুনি সরু দাঁড়ার হয় এবং একটা লম্বা হ্যান্ডেল থাকে। লম্বা হ্যান্ডেল চুলের সিঁথি করতে বা বিশেষ ধরণের হেয়ার স্টাইল করতে সাহায্য করে।

fine-tooth

Fine-tooth Comb : বিভিন্ন ধরণের হেয়ারস্টাইল করতে এই ধরণের চিরুনি ব্যবহার করা হয়। কিন্তু মনে রাখবেন, এই ধরণের চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াবেন তখন ধীরে ধীরে আঁচড়ান। কারণ, এই ধরণের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে সহজেই চুল ছিঁড়ে যায় বা ভেঙে যায়। চুলে এক্সট্রা ভলিউম চাইলে এই ধরণের চিরুনি ব্যবহার করুন।

dresser-comb

Dresser Comb : এই ধরণের চিরুনি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এই ধরণের চিরুনির একদিকে থাকে মোটা দাঁড়া এবং অন্যদিকে থাকে সরু দাঁড়া।

rake-comb

Rake Comb : লম্বা চুল সহজেই জট মুক্ত করতে এই ধরণের চিরুনি ব্যবহার করা হয়। লম্বা চুল ছাড়াও ফ্রিজি হেয়ার এর জন্যেও এটা ব্যবহার হয়।

round-comb

Round Brush : ব্লো ড্রাইয়ের পর এই ধরণের ব্রাশ ব্যবহার করা হয়। এই ব্রাশ দিয়ে চুল আঁচড়ালে চুল ফেঁপে ওঠে। এছাড়াও এই ব্রাশ চুল কার্ল করতেও সাহায্য করে।

hair-brush

Paddle Brush : চুল নরম ও রেশমী করে তুলতে এই ধরণের হেয়ার ব্রাশ ব্যবহার করা হয়। কিন্তু যাদের মাথায় চুল কম তাদের এই ধরণের ব্রাশ না ব্যবহার করাই ভালো। কারণ, এটি চুলের ভলিউম কমিয়ে দেয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G