সন্তানের পিতৃপরিচয় দাবিতে স্বামীর বাড়ীতে স্ত্রী

প্রকাশঃ জুন ৪, ২০১৭ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫২ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতাঙ্গা গ্রামে সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর মর্যাদার দাবিতে এক অসহায় মা ৩ মাসের শিশু সন্তান সুরাইয়াকে নিয়ে আজ রোববার হাজির হয়েছেন তার স্বামীর বাড়ীতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাতলাখালী গ্রামের বাদশা শেখের মেয়ে রুপালী বেগম (২২) তার ৩ মাসের শিশু কন্যা সন্তানকে নিয়ে জামালপুর ইউনিয়নের স্বর্পবেতাঙ্গা গ্রামের হাফিজ মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যার বাড়ীর উঠানে বসে আছেন। তার চার পাশে শত শত কৌতুহলি মানুষ ভীড় করছে।

রুপালী বেগম জানায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এর মাঝে বাবা তাকে জোর করে ২০১৩ সালে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর জাহাঙ্গীর তার সাথে আগের মতই যোগাযোগ রাখে এবং ২০১৫ সালে তাকে বিয়ের আশ্বাস দিয়ে আগের স্বামীকে তালাক দেওয়ায়। তালাক দেওয়ার ২ মাস পরই ফরিদপুরের একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে বিয়ে করে। তারপর থেকেই সে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যেত আমাকে। ২০১৭ সালের মার্চ মাসে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সে গোপনে গিয়ে সন্তানটিকে দেখে আসে। তার কয়েক মাস পরেই আমি তাকে স্ত্রী হিসেবে তার বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকলে সে আমাকে ও তার শিশু সন্তানকে অস্বীকার করে। আমি এখন আমার সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে তার বাড়ীতে অবস্থান করছি।

এ ব্যাপারে জাহাঙ্গীরের বাবা হাফিজ মোল্যা জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ীতে এই মেয়েটি একটি শিশুকে কোলে নিয়ে হাজির হয়েছে।

জামালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন সরকার জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে এসে দেখি মেয়েটি শিশুকে নিয়ে বাড়ীর সামনের রাস্তায় বসে আছে। এছাড়া আমি আর কিছুই জানিনা।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসিনা বেগম জানান, ঘটনাটি জানার পর আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছেলে ও মেয়ের বাবা এবং স্ত্রীর দাবি তোলা ঐ মেয়েটিকে থানায় নিয়ে এসেছি। ছেলেটি হাজির হওয়ার পর তার সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিব। বিষয়টির সঙ্গে যদি ছেলেটি জড়িত থাকে তাহলে সে যত প্রভাবশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনব।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G