সন্ত্রাসী বিরোধী তথ্যকেন্দ্র খুলেছে রাশিয়া

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসন্ত্রাসী বিরোধী তথ্যকেন্দ্রে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরাক, সিরিয়া এবং ইরানকে নিয়ে রাশিয়া এ তথ্যকেন্দ্রটি খুলেছে।

আগ্রহী সব দেশকে এতে যোগ দিতে মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যৌথ এ কেন্দ্রটি পরিচালনার জন্য চার দেশের মধ্য থেকে পর্যায়ক্রমে নেতৃত্ব নির্ধারণ করা হবে।

এছাড়া, মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের জন্য একটি সমন্বয় কেন্দ্র স্থাপনের প্রস্তাবও মস্কো পর্যালোচনা করছে বলে জানান সের্গেই ল্যাভরভ।

গত মাসের শেষ দিকে ইরাকের রাজধানী বাগদাদে এ কেন্দ্র স্থাপন করা হয়। মধ্যপ্রাচ্যে তৎপর সব সন্ত্রাসীগোষ্ঠী বিশেষ করে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের জন্য কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।

প্রতিক্ষণ/এডি/জেএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G