সবার ওপরে ‘জুরাসিক ওয়ার্ল্ড’

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ১১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

SHAFBD_1434474838ডাইনোসর নিয়ে নির্মিত হলিউডের ছবি জুরাসিক ওয়ার্ল্ড মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী এটি ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে, যা এর আগে কখনো হয়নি। ছবিটি ৬৬টি দেশে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে অর্জন করে ব্যাপক জনপ্রিয়তা।

ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে এ ছবিটি মুক্তি পায় ১২ই জুন। এতে অভিনয় করেছেন ক্রিস প্যাট, ব্রিস হওয়ার্ড, নিক রবিনসন, ইরফান খানসহ অনেকে।

২২ বছর আগে ডাইনোসরের জন্য নির্মিত জুরাসিক পার্কটি ব্যাপক জনপ্রিয়তা অর্জণ করলে ইসলা নুবলার শহরে জুরাসিক ওয়ার্ল্ড নামে আরেকটি আধুনিক একটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা করে ইনজেন নামে একটি প্রতিষ্ঠান। সেই পার্কের জন্য বিভিন্ন প্রাণীর ডিএনএ এর সমন্বয়ে তৈরি করা হয় ইন্ডোমিনাস রেক্স নামে একটি কৃত্রিম ডাইনোসর। হঠাৎ একদিন গায়েব হয়ে যায় দানবাকার এই প্রাণী। বিপর্যয় ছড়িয়ে পড়ে পুরো দেশে। এমনই টানটান উত্তেজনা নির্ভর গল্প নিয়ে এগিয়ে গেছে জুরাসিক ওয়ার্ল্ডের কাহিনী।

জুরাসিক পার্ক সিরিজের এই চতুর্থ চলচ্চিত্রটি একযোগে ৬৬টি দেশে মুক্তি পেলে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। এক সপ্তাহের মাথায় বিশ্বব্যাপী আয় করে সোয়া ৫০ কোটি ডলারেরও বেশি। যা বিগত সব রেকর্ড ছাড়িয়ে যায়। কলিন ট্রেভোরোর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেন ক্রিস প্যাট, ব্রিস হওয়ার্ড, নিক রবিনসন, ইরফান খানসহ অনেকে। কেন্দ্রীয় চরিত্রে ক্রিস প্যাট অভিনয় করেন ডাইনোসরের প্রশিক্ষকের ভূমিকায়। প্রথম দুই সিরিজে স্টিফেন স্পিলবার্গ পরিচালক থাকলেও এবারের ছবিতে তিনি আছেন সহকারি প্রযোজক হিসেবে।

ডাইনোসরের ওপর ভিত্তি করা এ নতুন ছবিতে প্রাণীগুলোকে দেখা যাবে আগের চাইতে বেশ ভিন্নরূপে। সম্পূর্ণ অ্যাকশনধর্মী এ ছবির পুরো সময়জুড়ে দর্শকদের টান টান উত্তেজনার মুখে রাখতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। ছবিটি বিশ্বব্যাপী ১২ই জুন মুক্তি দেয়া হলেও এটি প্রথম প্রদর্শিত হয় ২৯ মে প্যারিসের গ্র্যান্ড রেক্স সিনেমা হলে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G