সব দেশ কার্বন নিঃসরণ কমিয়ে আনবে

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ১০:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ অপরাহ্ণ

01ফ্রান্সের প্যারিসে দুই সপ্তাহ ধরে চলা জলবায়ু সম্মেলনে প্রথম বারের মত সব দেশ কার্বন নিঃসরণ কমিয়ে আনবে বলে অঙ্গিকার করেছে। ঐতিহাসিক এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বড় বড় পরিবেশ দূষণকারী দেশগুলোও। তবে এই চুক্তিতে, বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য সব দেশকে বাধ্য করা যায়, এমন কিছুই নেই বলে অভিযোগ করছেন কেউ কেউ।

বিশ্বের সবচেয়ে বেশি যারা কার্বন নিঃসরণ করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে চীন। তারা এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এটা হবে সামনে এগিয়ে যাওয়ার ঐতিহাসিক পদক্ষেপ। তবে দেশটির একজন প্রতিনিধি বলেছেন, এক্ষেত্রে ধনী দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরো আর্থিক সহায়তার প্রস্তাব করা প্রয়োজন।

তিনি আরো বলেন, ‘চীন জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী একটি উন্নয়নশীল দেশ। চীন তার সক্ষমতা, রাষ্ট্রীয় অবস্থা এ সব কিছু0,,18571209_303,00 বিবেচনায় রেখে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তাকে সম্মান করবে এবং পূরণে কাজ করে যাবে।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, ‘এই চুক্তি বিশ্ব ও আগামী প্রজন্মের জন্য এক বড় বিজয়।’ ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্সের প্রশংসা করে বলেছে, প্যারিসে হামলার কিছুদিনের মধ্যে সারা বিশ্বকে একত্রিত করতে পেরেছে তারা।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য এটা এক বিপ্লবের সামিল। তিনি বলেছেন, ‘২০১৫ সালের ১২ই ডিসেম্বর, দিনটি বিশ্বের ইতিহাসে লেখা থাকবে। প্যারিসে গত কয়েক শতাব্দীতে আমরা কয়েকটি বিপ্লব দেখেছি কিন্তু সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ যে বিপ্লব অর্জিত হয়েছে সেটা হলো জলবায়ু পরিবর্তনের জন্য বিপ্লব’।

পরিশেষে, জলবায়ু পরিবর্তনের মাত্রা কমিয়ে আনতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের কম করার লক্ষ্য স্থির করা হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনে।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G