সমকামীদের র‍্যালিতে হামলায় একজন গ্রেপ্তার

প্রকাশঃ জুলাই ৩১, ২০১৫ সময়ঃ ১০:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

somoসমকামীদের বার্ষিক র‍্যালিতে অংশ নেয়া ছয়জনকে ছুরিকাঘাত করার অভিযোগে ইসরায়েলি পুলিশ কট্টরপন্থী এক ইহুদিকে গ্রেপ্তার করেছে। উক্ত ঘটনাটি ঘটেছে জেরুজালেমে ।আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা বলছে একটি সুপারমার্কেট থেকে হঠাৎ করেই একজন ব্যক্তি সমকামীদের ওই র‍্যালির ভিড়ে লাফ মারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

মি: নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের সব নাগরিকের মতো সমকামী সম্প্রদায়েরও এখানে শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার আছে।
তিনি বলেছেন তার সরকার সেই অধিকার সম্পূর্ণ রক্ষা করার চেষ্টা করবে।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইয়েশাই শিলসেল ।

২০০৫ সালে সমকামীদের র‍্যালিতে তিনি চারজনকে ছুরি মারার দায়ে কারাভোগ করছিলেন।
সম্প্রতি জেল থেকে ছাড়া পান তিনি। এবং একই ধরনের ঘটনা আবারও ঘটালেন।

প্রতিক্ষণ / এডি / মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G