সরকারও হার্ডলাইনে থাকবে

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৫ সময়ঃ ৯:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Obaidul২০ দলীয় জোট যতদিন হার্ডলাইনে থাকবে, ততদিন সরকারকেও হার্ডলাইনে থাকতে হবে বলে মন্তব্য করেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে নড়াইলের মহাজন-ঘশিবাড়িয়া মন্দির চত্বরে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সহিংস কর্মকাণ্ডের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে তোলা। আজকের এই সহিংসতায় জনগণ নেই।’

এসময় ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে সহিংসতার পথ পরিহার করা আহবান জানান সেতু মন্ত্রী।

প্রতিক্ষণ /এডি/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G