সর্বহারা বাহিনীর প্রধানসহ আটক ৪

প্রকাশঃ জুন ১৪, ২০১৬ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

16433

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় পুলিশ সর্বহারা দল সিরাজ বাহিনীর প্রধান সিরাজুল ইসলাম সিরাজসহ ৪ জনকে আটক করেছে। এ সময় একটি রিভলবার ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার চর মোহনপুর গ্রামে কেরু চৌকিদারের বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটকরা হলো- সিরাজ বাহিনীর প্রধান উল্লাপাড়া উপজেলার চাকশা গ্রামের সিরাজুল ইসলাম সিরাজ, একই উপজেলার চর মোহনপুর গ্রামের আয়নাল, সদানন্দ ও আফজাল।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সর্বহারা সিরাজ বাহিনী বেশ কিছুদিন ধরে উল্লাপাড়াসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ডাকাতি করে আসছিল। সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে চর মোহনপুর এলাকা থেকে বাহিনীর প্রধান সিরাজুল ইসলাম সিরাজ ও অপর ৩ সদস্যকে আটক করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G