সাগর- রুনির খুনিরা ধরা পড়বে মন্ত্রীদের গ্রেফতার করলেই: শওকত মাহমুদ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ
image_117324_0যেসব মন্ত্রী ও প্রশাসনের কর্মকতারা সাংবাদিক সাগর-রুনি হত্যাকারীদের ধরার বিষযে সময় বেধে দিয়েছিলেন তাদের গ্রেফতার করলেই প্রকৃত খুনিরা ধরা পড়বে বলে মন্তব্য করলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সাগর-রুনি হত্যার তৃতীয় বার্ষিকীতে আয়োজিত এক সাংবদিক সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

এ সময়ে তিনি আরো বলেন, “সাগর-রুনি হত্যার পর খুনিদের গ্রেফতারে বিভিন্ন মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারা ৪৮ ঘণ্টা, সাত দিন, দশ দিন সময় বেধে দিয়েছিলেন। তারা হয়তো জানেন কারা খুন করেছে। এজন্য তাদের গ্রেফতার করলেই তারা কিসের ভিত্তিতে এসব কথা বলেছিলেন, কে বাধা দিয়েছিলো তা জানা যাবে।”

তিনি আরো বলেন, “সাগর-রুনি হয়তো এমন কোন রিপোর্ট তৈরি করছিলেন যাতে সরকারের স্বার্থ বিঘ্নিত হয়। এজন্যই তাদের সরকারের কোনো লোক খুন করেছে। এ কারণে এ সরকার ক্ষমতায় থাকলে কখনো সাগর-রুনি হত্যার বিচার পাওয়া যাবে না।”

বিএফইউজে সভাপতি বলেন, “সাংবাদিকদের নামে মামলা, গ্রেফতার করে সাংবাদিকদের আন্দোলন বন্ধ করা যাবে না।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G