সাতক্ষীরায় পুকুর থেকে হাতির কঙ্কাল উদ্ধার!

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৭ সময়ঃ ১০:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ পূর্বাহ্ণ

মীর খায়রুল আলম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা উপজেলার সখিপুর ইউনিয়নের কোঁড়া গ্রামের এক পুকুর থেকে পুরোনো হাতির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার ঐ গ্রামের পুকুরটি খনন করার সময় মাটির নিচে একটি হাড়ের অংশ দেখতে পায় শ্রমিকরা।

পরদিন বৃহস্পতিবার আবারও আব্দুল হামিদ মুহুরির পুকুরটির বাকি অংশ খনন করতে গেলে একটি বিরাট বড় হাড়ের সন্ধান পায় খনন কাজে ব্যস্ত শ্রমিকরা। এরপর তারা যতই খুঁড়তে থাকে ততই এর পরিধি বাড়তে থাকে। আস্তে আস্তে মাটির নিচ থেকে উঠে আসে প্রকান্ড এক প্রাণীর ধ্বংসাবশেষ এর কিছু অংশ। যার মধ্যে রয়েছে বিশাল প্রাণীর লেজের অংশ থেকে প্রায় ঘাড় পর্যন্ত বিভিন্ন অংশের হাড়। এর মধ্যে রয়েছে বিশাল লম্বা ৪টি পা, মেরুদণ্ডের হাড় এবং পেটের দু’পাশের অসংখ্য হাড়। বিষয়টি এলাকার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভীড় জমতে শুরু করে আব্দুল হামিদের পুকুরটিকে ঘিরে।

এদিকে বেলা ১২টার দিকে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা উদ্ধারকৃত হাড়গুলো পুলিশের হেফাজতে নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার উপ-পরিদর্শক উজ্বল দত্ত, মাজরিহা হোসাইন ও সহকারী উপ-পরিদর্শক আব্দুস সামাদ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অপরপ্রান্ত পযন্ত খবর ছড়িয়ে পড়ায় দ্রুত উদ্ধারকৃত অংশ দেবহাটা থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, কয়েক বছর আগে এই পুকুর থেকে একটি প্রাণীর বিশাল আকারের মাথার অংশ উদ্ধার করা হয়েছিল। পরে তা ঢাকা নিয়ে পরীক্ষা শেষে জাদুঘরে রাখা হয়েছে বলে জানা গেছে। সে সময় পরীক্ষা শেষে মাথার অংশটি হাতির বলে প্রমাণিত হয়েছিল। এ কারণে থেকে স্থানীয়রা ধারণা করছেন, এটি হাতির দেহের অবশিষ্ট অংশ হতে পারে।
এ বিষয়ে পুকুরটির মালিক আব্দুল হামিদ জানান, কয়েক যুগ আগে এই জায়গাটি নদী আর জঙ্গলে ঘেরা ছিল। সে কারণে হাতিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী হয়তো ছিল।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G