সাতক্ষীরায় ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

satkhiraসাতক্ষীরা সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬ সদস্যরা।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার আলিপুর গ্রামে একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি ওয়ান শ্যূটার গান, তিনটি এলজি ও একটি পিস্তল রয়েছে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অস্ত্রগুলো কে বা কারা সেখানে লুকিয়ে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, রাতে র‌্যাবের অপর এক অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার কলোনীপাড়া থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G