সাবেক র‍্যাব সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশঃ মে ২২, ২০১৬ সময়ঃ ৬:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

jel20160126144330

সাবেক এক র‌্যাব সদস্যকে আজ রবিবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ার অপরাধে এই দণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাবেক এই র‍্যাব সদস্যের নাম সাইফুজ্জামান (৩২)।

সাইফুজ্জামান  সাতক্ষীরা জেলার আসমনির গোয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ডিএমপি’র পুলিশ কনস্টেবল (ব্রাস নম্বর-২৪২৩) থেকে বরিশালের র‌্যাব-৮ এ প্রেষণে কর্মরত ছিলেন। জানা গেছে, ২০১০ সালের ২৮ এপ্রিল র‌্যাব-৮ এ কর্মরত থাকা অবস্থায় দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুজ্জামানকে ১৯৯ বোতল ফেনসিডিল ও একটি পালচার মোটর সাইকেলসহ ডিবি পুলিশের সদস্যরা রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর থেকে গ্রেপ্তার করে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G