সাভারে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৯:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dakatসাভারে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে।

শনিবার ভোরে উপজেলার ভাকুর্তা এলাকার বটতলা হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৪টার দিকে স্থানীয় ব্যবসায়ী সুনীল দাসের বাড়িতে  ১০/১২ জনের একটি ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে  আলমারী  ও অন্যান্য আসবাব ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

এতে বাধা দিলে ডাকাত দল সুনীলকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেন এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহত ডাকাতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডাকাতদের হামলায় আহত ব্যবসায়ী সুনীলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G