সাভারে গ্যাস লাইনের আগুনে নিহত ১, আহত ৫

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৭ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ণ

1483762824_thরাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলায় গ্যাস লাইন থেকে সৃষ্ট আগুনে নিহত হয়েছেন এক দম্পতি। অগ্নিদগ্ধ হয়েছেন আরো পাঁচজন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুরের তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রওশন ও তার স্ত্রী খায়রুন্নেসা।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়ির একটি ঘরে গ্যাস লাইন থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আরো কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঐ বাড়ির বাসিন্দা রওশন ও তাঁ স্ত্রী খায়রুন্নেসা নিহত হন। সে সময় অগ্নিদগ্ধ হন আরও পাঁচজন ।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করেছে। দগ্ধ পাঁচজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আগুন লাগার পেছনে কারো হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G