সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন পুতিন !

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৬ অপরাহ্ণ

_putin1রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নানা রকমের ইমেজ সৃষ্টি করেছেন। একের পর এক চমকের জন্ম দিচ্ছেন তিনি।

কখনো তাকে দেখা গেছে একজন এথলেট হিসেবে, কখনো জুডো খেলোয়াড়, ফ্যাশন-দুরস্ত, অথবা খালি গায়ে বসে আছেন ঘোড়ার ওপর, আবার কখনো তাকে দেখা গেছে যুদ্ধবিমানে।

জীবনকে বিচিত্রভাবে উপভোগ করতে চান না কি মিডিয়াকে চমকে দিয়ে কাভারেজ চান বিষযটি নিয়ে বির্তক রয়েছে। কিন্তু এসবের ধার ধারেন না এই রুশ প্রেসিডেন্ট।

প্রতিনিয়ত তাকে নিয়ে ঝড় ওঠে মিডিয়ায়। তার নানা ইমেজ নিয়ে প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মিডিয়ায় তৈরি এসব ইমেজে ৬২ বছর বয়সী মি. পুতিনকে দেখা যাচ্ছে ‘ম্যান অফ অ্যাকশন’ হিসেবে।putin2

তিন মেয়াদে নির্বাচিত এই প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে গত মার্চ মাসে কিছু প্রশ্নের এবং বিতর্কের জন্ম হয়। এসবে কোন ভ্রুক্ষেপ নেই প্রেসিডেন্টের। বিভিন্ন স্টাইলে একের পর এক ছবি তুলে যাচ্ছেন তিনি।

তার এসব ছবি খুব দ্রুত ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলোতে।

আজ রোববার যেমন ছড়িয়ে পড়েছে তার হকি খেলার ছবি।তার এসব ছবি নিয়ে অনেক ব্যাঙ্গ বিদ্রূপও করা হয় সেখানে। অনেকে কৌতুকও করেছেন।

putin4প্রেসিডেন্ট পুতিন আজ এক আইস হকির ম্যাচে অংশ নিয়েছিলেন এবং খেলায় তিনি একের পর এক গোল করে গেছেন।

একাই আটটি গোল করেছেন তিনি।

তার দল জিতেছে ১৮-৬ গোলে।দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭০ বছর উদযাপন উপলক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিলো।  উইন্টার অলিম্পিকের শহর সচিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেফ মাঠের বাইরে বসে তার প্রেসিডেন্টের খেলা দেখেছেন।

সূত্র-বিবিসি বাংলা

মেহেদি/প্রতিক্ষণ/এডি/রাকিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G