সার্ক উৎসবে ‘মৃত্তিকা মায়া’

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

মৃত্তিকা মায়া’সার্ক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় সেরা চলচ্চিত্র হিসেবে রৌপ্য পদক পেয়েছে গাজী রাকায়েত পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি `মৃত্তিকা মায়া’।

শ্রীলঙ্কার কলম্বোয়  আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশ ও আফগানিস্তানসহ ৮ টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়।

প্রথম পুরস্কার স্বর্ণপদক পেয়েছে শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘মোটর বাইসাইকেল’।

শ্রেষ্ঠ তিন ছবিকে দেয়া হয় পুরস্কার। ৯ টি শর্টফিল্ম ও ৯টি ফিচার ফিল্ম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন সিঙ্গাপুর, ইরান ও তাজিকিস্তান’র জুরিরা।

২৯ মে শুরু হয়ে ৩১ মে শ্রীলংকার কলম্বোতে হলো এই আয়োজনের সমাপনী। শেষ দিনে পরিচালক গাজী রাকায়েতের হাতে পুরস্কার তুলে দেন উৎসব কর্তৃপক্ষ।

এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি, সেরা চলচ্চিত্র পরিচালকসহ ১৭টি বিভাগে পুরস্কার পেয়েছে গাজী রাকায়েত পরিচালিত `মৃত্তিকা মায়া’।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G