সালাহ উদ্দিনের খোঁজ অব্যাহত রাখতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩২ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

salauddinhihgcourt1বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের খোঁজ অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এ সংক্রান্ত রুলের নিস্পত্তি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সালাহ উদ্দিনের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে   ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।

বশিরউল্লাহ সাংবাদিকদের জানান, আদেশে পরবর্তী ৬ মাস প্রতি  মাসের ১ তারিখে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন পুলিশকে স্বরাষ্ট মন্ত্রণালয়ে জমা দিতে বলেছেন।

এর আগে গত ১৫ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি তবে চেষ্টা অব্যাহত রয়েছে মর্মে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে।

উল্লেখ্য, গত ১০ মার্চ সালাহ উদ্দিন আহমদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে আসছে তার পরিবারের সদস্যরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতারের কথা অস্বীকার করেন।

১২ মার্চ সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করেন তার স্ত্রী হাসিনা আহমদ।পরে সালাহ উদ্দিনকে খুঁজে বের করে আদালতে কেন হাজির করা হবে না, তা জানতে চেয়ে  হাইকোর্ট একটি রুল জারি করেন।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G