সিরাজদীখানের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ৯:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ অপরাহ্ণ

মোঃ রুবেল ইসলাম,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

bugetসিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের বিভিন্ন খাতের বাজেট ঘোষণা করা হয়।

মঙ্গলবার বিকেলে মালখানগর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত উপজেলা পরিষদের ১৫তম সভায় ওই বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন লেখক সামসুল হক ও মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান মৃধা।

মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানজিদা আক্তার জোৎস্নার সভাপতিত্বে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য সচিব মোঃ আমিনুর রহমান ৫৯ হাজার ৮ শত ১২ টাকা উদ্বৃত্ত দেখিয়ে ৬৫ লাখ ১২ হাজার ৯৩২ টাকার বাজেট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, আফজাল হোসেন, মালখানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা রানী দে প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G