সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Road-Accidentসিলেটের ওসমানীনগরের গুরুন্দা সড়কের মুখে সড়ক দুর্ঘটনায় ২ জন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন ।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পথচারী আজর আলী (৫৫) ও মোহাম্মদ সায়েস্তা মিয়া (৩৫)।

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) গোপাল চক্রবর্তী  জানান, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন। ফায়ার সার্ভিস সিলেট-১ এর সহকারী পরিচালক শহিদুর রহমান জানান, দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

প্রতিক্ষণ /এডি/জামান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G