সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নবীনদের বরণ করল

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৮:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150301071859_secসিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস রোববার সকাল ১০ টায় শুরু হয়।

কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার সুশান্ত কুমার বসু এর সভাপতিত্বতে ওরিয়েন্টশন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ডক্টর মো. জহির বিন আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সিএসই ডিপার্টমেন্টের প্রধান মো. আলমগীর হোসাইন। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকেও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য পেশ করেন। অতিথিরা নবীনদের উদ্দেশে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের রেজিস্ট্রার মো. সেলিম।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

প্রতিক্ষণ/এডি/নিশা

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G