সুদানে কলেরায় ২৯ জনের মৃত্যু

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

sudan_dhakareport_29196যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ছয়জনই পাঁচ বছরের কম বয়সী শিশু। কলেরায় ভুগছে আরও ৪৮৪ জন। এছাড়া, ঝুঁকিতে রয়েছে কয়েক সহস্রাধিক মানুষ।

জুনের শেষে জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিট্যারিয়ান  অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) দেওয়া এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার (৩ জুলাই) এ খবর দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়, জরুরি পদক্ষেপ না নেওয়া হলে ঝুঁকিতে থাকা পাঁচ বছরের কম বয়সী পাঁচ হাজারেরও বেশি শিশু মারাত্মক বিপদে পড়ে যেতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, গত ২৩ জুন পর্যন্ত কলেরায় ১৮ জনের মৃত্যু হলে দেশজুড়ে ডায়রিয়া মহামারির সতর্কতা জারি করে দক্ষিণ সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর সেখানে কলেরা প্রতিরোধক ভ্যাকসিন শিবির চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (হু) স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। তবে, এ ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে জানাচ্ছে হু।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G