সুনামগঞ্জে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ অপরাহ্ণ

রাজন চন্দ, সুনামগঞ্জ প্রতিনিধি:

আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে তাহিরপুর সদর মধ্য বাজারে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহীনুর মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আখঞ্জী, সদর ইউনিয়ন ইউপি সদস্য ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি, ইউপি সদস্য কামাল তালুকদার, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক বাবুল গাঙ্গুলী, উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুল হক, উপজেলা জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মো. খোকন আহমেদ প্রমুখ।

সমাবেশে সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি আগামী এক সপ্তাহের মধ্য গঠন করার সিদ্ধান্ত হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G