সূচকে ওঠানামা অব্যাহত

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dseদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার  মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৭ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট কমে ৮ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৪৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৩২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G