সূচক লেনদেন উভয় কমেছে

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৭:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dse_3_543145705দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারে  মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমানও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭৪৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১১৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১১১ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ৩৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭০৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৭৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৭ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৯ পয়েন্ট কমে ৮ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৯ পয়েন্ট কমে ১১ হাজার ৮২৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৩৭ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G