‘সূচনা সংগীতে’ ফাহমিদা নবী

প্রকাশঃ জুন ২৬, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

10535645_10202544296745651_3219822454398658080_oনাটকের সূচনা সংগীতে অনেকদিন পর আবার  কণ্ঠ দিলেন ফাহমিদা নবী।  ধারাবাহিক নাটক ‘মেঘের ওপারে’র জন্য গাইলেন তিনি।

‘সাদা ফেলে কালো কিনে উড়াই জীবনঘুড়ি/  ভবের ঘরে বসছে মেলা দোকান সারি সারি/ এ-পাড়ে মেঘের এ-পাড়ে…’ কথার গানটির একটি সংস্করণে ফাহমিদার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এর সুরকার পাপি মনা। গানের কথা লিখেছেন ধারাবাহিকটির পরিচালক কাফী বীর এবং সংগীতায়োজনে ফুয়াদ নাসের বাবু।

ফাহমিদা নবী জানান, ‘এর আগে বেশকিছু নাটকের সূচনা সংগীত গেয়েছি। এবারের গানটিও ভালো হয়েছে। এর  কথায় মানুষের জীবনের কথা বলা হয়েছে।’

লোপা কায়সারের উপন্যাস অবলম্বনে ‘মেঘের ওপারে’ ধারাবাহিকটি চ্যানেল আইয়ের জন্য তৈরি হচ্ছে। নাটকটির ১৩ পর্বের চিত্রায়ন হয়েছে। ঈদের পর থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।অভিনয়ে হাসিন, সাজ্জাদ, মাহবুবা রেজানূর, শিরিন বকুল, মুনিরা ইউসুফ মেমী, শাহ আলম দুলাল প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G