সূর্যে বসবাসের হাতছানি!

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ১১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষন ডট কম:

Blazing-Sunচাঁদে মানুষ অবতরণ করতে পারলেও আগুনের নক্ষত্র সূর্যে পৌঁছানোর কথা এখনও মানুষের কল্পনার বাইরে রয়ে গেছে। সম্প্রতি স্পেনের এক নারীর অদ্ভুত একটি বিজ্ঞাপন বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে। সেখানে  তিনি সূর্যের একাংশের মালিকানা দাবি করে সেখানকার জমি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন।

মারিয়া ডুরান (৫৪) নামের ঐ নারী ২০১০ সাল থেকে সূর্যের কিছু অংশের মালিকানা দাবি করে আসছিলেন। এমনকি সৌরশক্তি ব্যবহারকারীদের ওপর বিল আরোপেরও হুমকি দিচ্ছিলেন তিনি।

স্পেনের গ্যালিসিয়ার বাসিন্দা ডুরান সূর্যের জমির মালিকানার বৈধতা আদায় করতে দেশের এক নোটারি অফিসে নক্ষত্রটির একাংশ নিজের নামে নথিভুক্তও করেন। এরপরই ইন্টারনেটভিত্তিক বিপনণ প্রতিষ্ঠান ইবে’তে জমি বিক্রি করার বিজ্ঞাপন দেন তিনি। দুই বছর পর বিজ্ঞাপনটি খেয়াল করে ইবে’র ওয়েবসাইট লিস্টিংস থেকে ডুরানের নাম ও তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।

এতে ক্ষুব্ধ হয়ে ডুরান ওয়েবসাইটের বিরুদ্ধে মামলার হুমকি দেন। এমনকি ক্ষতিপূরণ হিসেবে ইবের কাছে সাত হাজার ৫০০ পাউন্ড ক্ষতিপূরণও দাবি করেন তিনি।

সম্প্রতি স্পেনের এক আদালত মারিয়ার অভিযোগ গ্রহণ করতে সম্মত হয়েছে বলে জানা গেছে। আগামী জুলাই মাসে মামলাটির শুনানি শুরু হবে। বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে ফেলার জন্য ইবের তরফ থেকে প্রস্তাব দেয়া হলেও ডুরান তা অগ্রাহ্য করেছেন। সূত্র: এনডিটিভি।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G