সেন্সরে ‘বাপজানের বায়স্কোপ’

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৫ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

baiskop1হাসেন তার বাপজানের শেষ সম্বল বায়স্কোপের মাধ্যমে ১৯৭১ সালে ঘটে যাওয়া, তার পরিবার ও চরভাগিনার সত্য ঘটনা তুলে ধরে চরভাগিনার সমস্ত মানুষের কাছে। এমন একটি কাহিনী নিয়ে খ্যাতিমান নাট্যকার মাসুম রেজার কাহিনী ও সংলাপে তরুণ নাট্য নির্মাতা ও চলচ্চিত্র নির্মাতা রিয়াজুল রিজু নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ‘।

রবিবার(২৩ আগস্ট) সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হয়েছিল।  মঙ্গলবার সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হয়। এখন শুধু ছাড়পত্রের অপেক্ষায়।

চলচ্চিত্রটির মূল উপজীব্য আমাদের গ্রাম-বাংলার সুপ্রাচীন ঐতিহ্য বায়োস্কোপকে কেন্দ্র করে। চলচিত্রের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, হাফসা মৌটুসি, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু, তৌফিক আহমেদ হিমু প্রমুখ। চলতি বছরের শেষ দিকে ‘বাপজানের বায়স্কোপ’ মুক্তি দিতে চান নির্মাতা রিয়াজুল রিজু।

 

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G