সেন্সর ছাড়পত্র পেল ‘বাপজানের বায়স্কোপ’

প্রকাশঃ সেপ্টেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৫:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সেন্সরগত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সেন্সর ছাড়পত্র পেল রিয়াজুল রিজু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’ ।

২৬ আগস্ট সিনেমাটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। তখন বোর্ড দুটি শব্দ ও একটি দৃশ্যের কয়েক সেকেন্ড কর্তনের নির্দেশ দেয়। নির্দেশনা মেনে পুনরায় জমা দিয়ে ছাড়পত্র পান পরিচালক।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিনোদন অনুষঙ্গ বায়স্কোপকে আশ্রয় করে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। চরভাগিনার সমস্ত মানুষের কাছে বাবার শেষ সম্বল বায়স্কোপর মাধ্যমে ১৯৭১ সালে ঘটে যাওয়া তার পরিবার ও চরভাগিনার সত্য ঘটনা তুলে ধরে হাসেন। সেন্সর সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন।

মাসুম রেজার কাহিনী ও সংলাপে ‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মাসুদ মইনউদ্দিন, সানজিদা তন্ময়, মৌটুসি, তারেক বাবু, আমিরুল ইসলাম, ডলার, আহমেদ হিমু, কিশোরী নাহিন প্রমুখ। কারুকাজ ফিল্মসের ব্যানারে ছবিটি শিগগিরই মুক্তি পাবে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

 

 

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G