সেলফি’র জন্য গুণতে হবে ১২শ রুপি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৮ পূর্বাহ্ণ

no selfi-pro

‘নো সেলফি জোন’এ ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে মুম্বাই পুলিশ। এর উল্টোটা ঘটলে ১২শ রুপি জরিমানা গুণতে হবে। এছাড়া সেলফি’র কারণে যে দূর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে তা বন্ধ করতে মুম্বাই পুলিশ জনগণকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করছেন ভারতীয় ও আন্তর্জাতিক মিডিয়া ।

গেল জানুয়ারীতে বান্দ্রার সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে এক তরুণীর তলিয়ে যাওয়ার পরই মুম্বাইয়ের ১৬টি এলাকাকে সেলফি মুক্ত এলাকা উল্লেখ করে সাইনবোর্ড টানিয়ে দেয় মুম্বাই পুলিশ। এবার সেই ‘নো সেলফি জোন’গুলোতে সেলফি তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সে নিষেধাজ্ঞা ছবি ছবি তোলার ওপরই নয় কেবল, বাস্তবে ওই স্থানগুলোতে কাউকে ঢুকতেই দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০১৫ সালে গোটা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক সমীক্ষার বরাতে জানুয়ারিতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বিষয়টি নিশ্চিত করা হয়। ওয়াশিংটন পোস্ট ২০১৫ সালে বিশ্বের মোট ২৭ জনের সেলফি তুলতে গিয়ে প্রাণ হারানোর কথা জানায়। তাদের সমীক্ষা মতে, এদের মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যু ঘটেছে ভারতে।
ভারতে গত বছর জানুয়ারি মাসে মথুরায় ৩ কলেজ পড়ুয়া চলন্ত ট্রেনের সামনে সেলফি তুতে গিয়ে প্রাণ হারান। মার্চে ৭ জন তরুণ বেরিয়েছিলেনবন্ধুর জন্মদিন উদযাপন করতে। নৌকায় উঠে একসঙ্গে সেলফি তুলতে ‌গিয়ে নৌকা ডুবে প্রাণ হারান তারা। সেলফি তুলতে গিয়ে গত সেপ্টেম্বর মাসে আগ্রায় প্রাণ হারান এক জাপানি প‌র্যটক। তাজমহলের সিঁড়িতে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন তিনি। পা স্লিপ করে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়।

এছাড়া তামিলনাড়ুর এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সেলফি তুলতে গিয়ে প্রাণহারান। টিলার ওপরে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন তিনি। ‌যে পাথরটার ওপরে দাঁড়িয়েছিলেন সেটিতে ফাটল ধরে ভেঙে ‌যায়। ছাত্রটির দেহ গিয়ে পড়ে ৬০ ফুট গভীর এক খাদে। রাজকোটের সুন্দরনগরে দুই ছাত্রও প্রায় একই ভাবে প্রাণ হারান। এরা নর্মদা ক্যানালের কিনারায় দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। পা ফসকে পড়ে গিয়ে জলে ডুবে ‌যান তারা।

সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা নতুন বছরেও রয়েছে। মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে যান এক তরুণী। তার পরই ১৬টি জায়গাকে নো সেলফি জোন উল্লেখ করে বোর্ড টাঙিয়ে দেয় মুম্বাই পুলিশ। এবার সেই স্থানগুলোতে সেলফি তোলার ক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হলো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G