সৌদিতে তিন বাংলাদেশি নিহত

প্রকাশঃ জুন ১৯, ২০১৬ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1440218777_34636_1

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে মক্কা নগরীর তায়েফের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা-সাধুপাড়া গ্রামের সোহবার মোল্লার ছেলে নজরুল মোল্লা, নরসিংদীর মনোহরদী উপজেলার মাইজদিয়া গ্রামের সজীব মিয়া ও একই এলাকার মো. শাহজাহান।

 

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে মক্কা নগরীর তায়েফের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মক্কা নগরী থেকে কর্মস্থল আবা শহরে যাওয়ার পথে তায়েফের কাছে তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হন। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মোক্কাম্মেল হোসেন বৃহস্পতিবার মক্কায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G