সৌদি যেতে ইচ্ছুকদের নাম নিবন্ধন শুরু

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

সৌদি শ্রমিকসৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশী কর্মীদের (পুরুষ ও নারী) নাম নিবন্ধন প্রক্রিয়া শুরু সোমবার।

এজন্য রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড মেলার আয়োজন করেছে জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ডিজিটাল ওয়ার্ল্ড মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬০ নম্বর প্যাভিলিয়নে দুই শ’ টাকায় নাম নিবন্ধন করা যাবে। এ ছাড়া রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবন এবং দেশের সব জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এই নিবন্ধন প্রক্রিয়া চলবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া জনশক্তি রফতানী ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পক্ষে জাতীয় দৈনিক এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

দীর্ঘ প্রায় ৭ বছর বন্ধ থাকার পর রবিবার সৌদি আরবে বাংলাদেশী কর্মী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। এর ফলে মধ্যপ্রাচ্যের এ দেশে আবারও বাংলাদেশী কর্মী যাওয়ার প্রক্রিয়া ‍শুরু হয়।

বিএমইটি সূত্র জানায়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সৌদি আরব যেতে ইচ্ছুক যে কোনো পুরুষ ও নারী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় গিয়ে কিংবা ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা নিজ নিজ জেলায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিজের নাম নিবন্ধন করতে পারবেন।

শুধু সৌদি আরব নয়, ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় গিয়ে অন্য যোকোনো দেশে যেতে আগ্রহীরাও নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এ ছাড়া হংকং, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে গৃহশ্রমিক (হাউজ কিপিং) পেশায় কাজ করতে আগ্রহী নারীরা নিজেদের নাম নিবন্ধন করাতে পারবেন। এজন্য নিবন্ধন ফি ধরা হয়েছে দুই শ’ টাকা। এই তালিকা যোগ হবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধিত তালিকার সঙ্গে। পুরুষ শ্রমিকের ক্ষেত্রে নিবন্ধনের বয়সসীমা ১৮-৪৫ বছর এবং গৃহকর্মী হিসেবে নিবন্ধনের জন্য নারীদের বয়সসীমা ২৫-৪৫ বছর। নিবন্ধনের জন্য পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিতে হবে।

বিএমইটির পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) নুরুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় সফট এক্সপো, ই-গভর্ন্যান্স এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো, ই-কমার্স এক্সপো ও বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট কনফারেন্সসহ মোট পাঁচটি প্রদর্শনী, সেমিনার, কর্মশালা ছাড়াও আইটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এ্যাসোসিয়েশন, এ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)।

প্রতিক্ষণ/এডি/সাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G