স্বাভাবিক পরিবেশে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়
মোস্তাফজিুর রহমান রুবলে: প্রতক্ষিণ ডট কম
সোমবার থেকে আবারো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় র্কাযক্রম স্বাভাবকি ভাবে পরিচালিত হচ্ছে ।
গত ১৬ এপ্রিল ছাত্রলীগের দুই গ্রুপরে সংর্ঘষে দুই জন নিহতের ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সকাল থেকে পূর্বসূচী অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল অনুসদের ক্লাস পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের ক্লাস এবং বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্লাসে সাধারণ শিক্ষার্থদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে।
আবারো নতুন কোনো অনাঙ্খিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রতক্ষিণ/এড/নুর
























