স্মার্টফোনেই প্রেগন্যান্সি টেস্ট!

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

শিগগিরই মোবাইল ফোন ব্যবহার করে গর্ভধারণ পরীক্ষা (প্রেগন্যান্সি টেস্ট) করা যাবে বলে জানিয়েছেন, জার্মানির একদল বিজ্ঞানী। আজ শুক্রবার যুক্তরাজ্যের মিরর অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।mirror

সম্প্রতি জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির হ্যানোভার সেন্টার ফর অপটিক্যাল টেকনোলজিসের গবেষকেরা স্মার্টফোনে ব্যবহার উপযোগী একটি ফাইবার অপটিক সেন্সর উদ্ভাবন করেছেন, যার নাম সারফেস প্লাজমন রিজোনেন্স বা এসপিআর।গবেষকদের দাবি, এই স্বয়ংসম্পূর্ণ সেন্সরটি ডায়াবেটিস বা গর্ভধারণ পরীক্ষার মতো বিভিন্ন কাজে লাগানো যাবে। এই সেন্সরটি যে তথ্য সংগ্রহ করতে পারে, তা স্মার্টফোনের একটি অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত ফল পাওয়া যেতে পারে।

এই সেন্সরটি ঠিকমতো স্মার্টফোনের উপযোগী করা গেলে ব্যবহারকারীরা রক্ত, মূত্র, থুতু, ঘাম বা শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করতে পারবেন। চিকিৎসা সংক্রান্ত কাজে এই সেন্সরে ধারণ করা তথ্য জিপিএস সংকেত ব্যবহার করে চিকিৎসকের কাছে পাঠাতে পারবেন ব্যবহারকারী। গবেষক কোর্ট ব্রেমার দাবি করেছেন, স্মার্টফোনের চিপ হিসেবে এই দরকারি সেন্সরটি তৈরি করা গেলে তা মানুষের জন্য সহজলভ্য হবে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G