স্মার্টফোন ব্যবহারে অটিজমে আক্রান্ত হচ্ছে শিশুরা

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৪:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

smartphoneস্মার্টফোন ক্ষতি করতে পারে শিশুদের। এমন আশঙ্কা বরাবরই ছিল বিশেষজ্ঞদের। সম্প্রতি ইয়ান ম্যাকগিলক্রিস্ট নামের এক সাইকিয়াট্রিস্ট দাবি করেছেন, ক্রমাগত স্মার্টফোন ব্যবহারের ফলে বর্ডারলাইন অটিস্টিক দেখা দিতে পারে শিশুদের মধ্যে। খবর ভারতীয় গণমাধ্যম ২৪ ঘন্টা’র।

ম্যাকগিলক্রিস্টের গবেষণায় উঠে এসেছে, ৫ বছরের শিশুদের মধ্যে শারীরিক ভাষা বোঝা ও অনুভূতি প্রকাশের ক্ষমতা আগের প্রজন্মের শিশুদের থেকে উল্লেখজনক ভাবে কমে গিয়েছে।

অক্সফোর্ডের এক সাহিত্যের শিক্ষক জানান, তার এক তৃতীয়াংশ শিক্ষার্থীর মধ্যে অপরের অনুভূতি বোঝার ক্ষমতা কমে এসেছে। এর কারণ হিসেবে তিনি দেখছেন শিশুদের জীবনে অনবরত প্রযুক্তির উপস্থিতিকে।

আধুনিক পরিবারে বাবা, মায়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিশুরা অধিকাংশ ক্ষেত্রেই টিভি, কম্পিউটার অথবা স্মার্ট ফোনের মাধ্যমে  অবসর সময় কাটায়। যার ফলেই তাদের মধ্যে দেখা যাচ্ছে অটিজম স্পেক্ট্রাম ডিসর্ডার।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G