স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন নিয়ে বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশঃ অক্টোবর ১৫, ২০১৬ সময়ঃ ৫:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৮ অপরাহ্ণ

samsung-galaxy-note-7নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বিমানের ফ্লাইটে বহনে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পরিবহন কর্তৃপক্ষ।

সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে গ্যালাক্সি নোট সেভেন মোবাইল সেটটিতে আগুন ধরে যাবার বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এলো।

শনিবার থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কিংবা যুক্তরাষ্ট্র থেকে কোনো যাত্রী তার লাগেজে এই ফোন নিতে পারবেন না।

এফএএ কর্তৃপক্ষ লাগেজে এই ফোন প্যাকিং এর বিষয়ে আগেই সতর্ক করে পরামর্শ দিয়েছিল।

এ সপ্তাহে গ্যালাক্সি নোট সেভেন উৎপাদন স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয় দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী কোম্পানি স্যামসাং।

মার্কিন পরিবহন বিভাগের কর্মকর্তা অ্যান্থনি ফক্স এক বিবৃতিতে বলেন, “আমরা স্বীকার করি বিমানের ফ্লাইটে ফোন বহনের এই নিষেধাজ্ঞার ফলে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হবে। কিন্তু বিমানে প্রতিটি যাত্রীর নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে”।

ব্যাটারির ত্রুটির কারণে সেপ্টেম্বরে বাজার থেকে আড়াই মিলিয়ন ফোন তুলে নেয় স্যামসাং কর্তৃপক্ষ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G