সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

প্রকাশঃ আগস্ট ২৯, ২০১৫ সময়ঃ ৯:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

jamalpurজামালপুরের বকশীগঞ্জে একটি মাইক্রোবাস উল্টে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। আজ শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুল (৪৩), তার স্ত্রী শিল্পী (৩০) ও ১০ মাসের শিশু আবদুল্লাহ। তাদের বাড়ি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায়।

আহতদের নাম জানতে না পারলেও তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাসিনুর রহমান জানান, সকালে ঢাকা থেকে বকশীগঞ্জ যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে চর রাজীবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায় এটি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে, তবে এখনো উদ্ধার করা যায়নি মাইক্রোবাসটি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G