সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন মিশন মিয়া (৩৩) নামের এক পুলিশ সদস্য। এ ঘটনা গুরুত্বর আহত হয়েছে নিহত মিশন মিয়ার স্ত্রী রানী বেগম (২৬)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুষনা বাবুর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল মিশন মিয়া রংপুর জেলার আলমবিদির ইউনিয়নের কিছুমত গনেশ গ্রামের মৃত. জয়নাল আবেদীনের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ঘটনার সময় মিশন মিয়া তার গ্রামের বাড়ি হতে মোটরসাইকেল যোগে স্ত্রী রানী বেগমসহ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার শহরের এক আত্বীয়ের বাড়িতে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইট বোঝাই মাহিন্দ্র ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহিন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। নিহত পুলিশ সদস্য মিশন মিয়া ঢাকায় কর্মরত ছিলেন। সে ছুটিতে নিজবাড়িতে এসেছিলেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G