সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে মা-ছেলের মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৭ সময়ঃ ৮:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ পূর্বাহ্ণ

ayan20170104174431

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক পরিবারের দুজন নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়েছে। ফ্লোরিডা থেকে কানাডা যাওয়ার পথে ফ্লোরিডা অঙ্গরাজ্যে গত মঙ্গলবার ভোররাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। বছরের শুরুতেই মর্মান্তিক এই নিহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।-এনআরবি
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়াস্থ ডাটা গ্রুপের ডিবিএ ইন্সট্রাকটর ও প্রসাশনিক কর্মকর্তা এমদাদুল হকের পরিবার মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় এমদাদুল হক (৩৭) ও তার মামী গুরুতর আহত এবং তার স্ত্রী নাজিয়া হোসেন (৩২) ও একমাত্র পুত্র আয়ান হক(৪) নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি….রাজেউন)।

ডাটা গ্রুপের স্বত্বাধিকারী জাকির হোসাইন জানান এমদাদুল হক ও তার মামীকে ফ্লোরিডার ওরেঞ্জ পার্ক হাসপাতাল সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তাদের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তিনি বলেন, ফ্লোরিডায় বেড়ানোর পর এমদাদুল হক তার স্ত্রী-পুত্র ও মামীকে সাথে নিয়ে কানাডায় যাচ্ছিলেন। অপর এক গাড়িতে তার মামা ছিলেন। এমদাদুল হকের স্ত্রী নাজিয়া হোসেন নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। ফ্লোরিডার আই ৯৫ নর্থ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, হাইওয়ে ধরে গাড়িটি দ্রুত চলার পথে নাজিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পার্শবর্তী একটি গাছের সাথে প্রচ- ধাক্কা খায়। ফলে ঘটনাস্থলেই মা ও পুত্রের মৃত্যু ঘটে এবং স্বামী ও মামী গুরুতর আহত হন। পরবর্তীতে হেলিকপ্টার যোগে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, এমদাদুল হকের জ্ঞান ফিরলেও মামীর জ্ঞান ফিরেনি। বুধবার এমদাদুল হকের সার্জারি হওয়ার কথা।
জাকির হোসাইন জানান, কানাডিয়ান নাগরিক এমদাদুল হক তার পরিবার নিয়ে কানাডার ওন্টারিয়তে বসবাস করেন। ডাটা গ্রুপের কাজে তিনি মাঝে মাঝে ভার্জিনিয়া আসতেন। আর স্ত্রী নাজিয়া হোসেনের দিক থেকে আত্মীয় মামা-মামী বাস করতেন ম্যারিল্যান্ড। তারা ফ্লোরিডায় বেড়িয়ে কানাডা যাচ্ছিলেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G