হত্যা মামলার এক হাজতির মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

Bagerhatবাগেরহাট জেলা কারাগারে থাকা মো. কহিনুর হাওলাদার (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. কহিনুর হাওলাদার রামপাল উপজেলার কাটাখালি গ্রামের মো. আব্দুর মালেক হাওলাদারের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।

বাগেরহাট কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর জানান, বেলা সাড়ে ১১ টার দিকে কহিনুর বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, চলতি বছরের ১১ জানুয়ারি থেকে তিনি বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাঈদ আহমমেদ জানান, বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি কহিনুর হাওলাদার নামে ঐ রোগী চিকিৎসাধীন অবস্থায় দুপুরের মারা গেছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G