হরতালেও মঙ্গলবারের পরীক্ষা হবে

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ অপরাহ্ণ

20141118121838জামায়াতের ডাকা হরতালের মধ্যেও আগামীকাল মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে আন্ত:শিক্ষা বোর্ড সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল সকাল ১০টায় এইচএসসি, ভোকেশনালের ইংরেজি-১ (নতুন/পুরাতন সিলেবাস, কোড ১১১২, একাদশ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবু বক্কর ছিদ্দিক জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হরতালের মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখার কারণে মঙ্গল ও বুধবার দেশব্যাপী এ হরতালের ডাক দেয় জামায়াত।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G