হরমুজ প্রণালীতে বাণিজ্য জাহাজ পাহারা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

hormujহরমুজ প্রণালীতে সকল মার্কিন বাণিজ্য জাহাজ পাহারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এ জন্য মার্কিন নৌবাহিনীর জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত শুক্রবার ইরান কর্তৃক মার্কিন একটি কার্গো জাহাজের পথ আটকানোর পর যান চলাচলের অভিযোগ এনে এমন সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।

এই সিদ্ধান্তের ফলে বিশেষজ্ঞরা ঐ অঞ্চলে উত্তেজনার আশংকা করছেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, শুক্রবার মার্কিন একটি মালবাহী জাহাজকে কিছুক্ষণের জন্য ঘিরে রাখে ইরানি কর্তৃপক্ষের টহল জাহাজ। এছাড়া মার্শাল আইল্যান্ডের একটি জাহাজকে আটক করে রেখেছে ইরান। তার আগে জাহাজটিকে লক্ষ করে গুলিও ছোড়া হয়েছিল বলে জানানো হয়।

অন্যদিকে কিছু জাহাজকে ইরান পথ ঘুরে যেতে বাধ্য করছে বলে অভিযোগ করা হচ্ছে।

এ ঘটনার পর থেকে ঐ এলাকায় জাহাজ চলাচলের উপর নজরদারী করতে  মার্কিন নৌবাহিনীর বেশ কিছু জাহাজ মোতায়েন করা হয়েছে।

এর আগে এপ্রিলে ইরান ইয়েমেনে তার মিত্রদের অস্ত্র পাঠাচ্ছে এমন সন্দেহে ঐ অঞ্চলে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, আরব সাগর ও পার্সিয়ান গালফের একমাত্র সংযোগ পথ হরমুজ প্রণালী। অবস্থানের কারণে খুবই গুরুত্বপূর্ণ ৩৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলটি। এই প্রণালীর বেশিরভাগ অংশ ইরানের জলসীমার মধ্যে রয়েছে। এর দক্ষিণে রয়েছে সৌদি আরব, আরব আমিরাত ও ওমান। মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল পরিবহনেও এই পথের গুরুত্ব ব্যাপক। সূত্র: বিবিসি

প্রতিক্ষণ/এডি/জেসমিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G