হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় মামলা

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ১১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২০ পূর্বাহ্ণ

হাবিপ্রবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

habiprobiহল দখলকে কেন্দ্র করে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম সফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে কোতয়ালী থানায় মামলাটি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ রিয়েল এবং সাধারণ সম্পাদক অরুণ কুমার রায় সিটনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের  দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ককটেল বিস্ফোরণ এবং পুলিশের গুলিবর্ষণ ও টিয়ারশেলে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এতে  নিহত হন ছাত্রলীগ কর্মী মিল্টন হায়দার ও জাকারিয়া জাকি। শিক্ষককসহ আহত হন প্রায় অর্ধশত।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G