হাবিপ্রবিতে বৈশাখের প্রস্তুতি

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৭:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ণ

হাবিপ্রবি প্রতিনিধি

20150410_181625বাংলা নববর্ষ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্পাসে উত্তরবজ্ঞের বৃহত্তর আল্পনা আঁকার কাজ চলছে ব্যাপকহারে ।

গত শুক্রবার হতে ‘রাঙ্গিয়ে দিই স্বপ্নের ক্যাম্পাস’ এই শ্লোগান নিয়ে হাবিপ্রবিকে আলপনার রঙ্গে রাঙ্গিয়ে দেয়ার জন্য কাজ করছে হাবিপ্রবি ফিল্ম ক্লাব।

এই আলপনা বিষয়ে ফিল্ম ক্লাবের সদস্য মোঃ রাসেল প্রতিক্ষণ কে বলেন, আমরা দেশের বড় আলপনা করার চিন্তা করেছিলাম এবং তার বাস্তবায়ন হতে চলেছে । ছাত্র-ছাত্রীদের ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখতে পাচ্ছি আমরা। তারা এসে এসে মনের মাধুরি মিশিয়ে আঁকছে।

ক্যাম্পাসের ড. এম এ ওয়াজেদ ভবনের সামনে হতে প্রথম এই আলপনা আকা শুরু হয় । আর এই কার্যক্রম চলবে পহেলা বৈশাখ পর্যন্ত । নিজের যোগ্যতাকে সবার সামনে বিকশিত করার জন্য সবাইকে প্রিয় ক্যাম্পাস রাঙ্গাতে আমত্রণ করেছে হাবিপ্রবি ফিল্ম ক্লাব ।
এই বিশাল আয়োজনের সার্বিক সহায়তায় আছে এশিয়ান পেইন্টস।

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G