হাসপাতালে রিয়াজ !!

প্রকাশঃ অক্টোবর ২০, ২০১৫ সময়ঃ ৭:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

reaz-actor

‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে হার্ট অ্যাটাক করেছেন চিত্রনায়ক রিয়াজ। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার পরপরই উত্তরায় শুটিং চলাকালীন অবস্থায় হার্ট অ্যাটাক করেন রিয়াজ। পরে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহের আফরোজ শাওনের সহকারী পরিচালক জুয়েল রানা জানান, এনজিওগ্রাম করানোর পর রিয়াজের হার্টে একটা ব্লক ধরা পড়ছে। এখন রিং পড়ানো হচ্ছে। তার অবস্থা এখন অনেকটা ভালো।

অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে রিয়াজকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G