হিযবুত তাহরীরের বিভাগীয় প্রধান গ্রেফতার

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hisbutনিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের রাজশাহী বিভাগের প্রধান সংগঠক মাহমুদুর রহমান অভিকে (২৬) গ্রেফতার করা হয়েছে। চার মাসের অনুসন্ধান শেষে বুধবার ভোরে নগরীর তেরখাদিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহমুদুর রহমান রাজশাহী বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।তিনি রাজশাহী উদয়ন ডেন্টাল কলেজের শিক্ষার্থী।

তার কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, জিহাদি বই, বেশ কয়েকটি মোবাইল ফোন সেট, ডিভাইস, পেনড্রাইভ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কেন্দ্রীয় ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের রাজশাহী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহমুদুর রহমান। তিনি গোপনে দলের সদস্য বাড়ানো ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর জানান, ছয় মাস ধরে মাহমুদুর রহমানের ওপর নজরদারি রাখছিল তাদের আইসিটি ইউনিট। জঙ্গি সংগঠন আইএসের সঙ্গেও তার যোগাযোগ আছে। আইএসের আদলে বাংলাদেশে জঙ্গি সংগঠন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে তারা কাজ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাসবিরোধী ও তথ্যপ্রযুক্তি আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাকে রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G