হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ আগস্ট ১০, ২০১৬ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

images-cms-image-000003172

২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে নিহত মার্কিন সেনা শন স্মিথ এবং টায়রন উডসের পরিবার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছে।

দুই পরিবারের পক্ষে মামলাটি করেছে ফ্রিডম ওয়াচ গ্রুপ নামে একটি রক্ষণশীল গোষ্ঠী। বেনগাজির ওই হামলা সম্পর্কে হিলারি ক্লিনটন মানহানিকর মন্তব্য করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

২০১২ সালে মার্কিন কনসুলেটে হামলায় এই দুই সেনার মৃত্যু হয়েছিল। সেই সময়ে হিলারি ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেই মৃত্যুর জন্য হিলারিকে দায়ী করে মামলা করেন ওই দুই সেনার পরিবার।

তাদের দাবি, হিলারি সেই সময় তার ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য আদান প্রদান করেছেন। অনিরাপদ ব্যক্তিগত ইমেইল বার্তা থেকে হয়তো মার্কিন কর্মকর্তাদের অবস্থান ফাঁস হয়েছিল।

এর আগে গত মাসেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক জেমস কমি ঘোষণা করেছিলেন যে, হিলারির ব্যক্তিগত ইমেইল হ্যাক হয়ে থাকতে পারে।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট মার্কিন দূতাবাসে ওই হামলা চালিয়েছিল। হামলায় সে সময়কার মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স নিহত হন। তার বোন এ্যান স্টিভেন্স অবশ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে হিলারি ক্লিনটনের পক্ষে কথা বলেছেন। তবে, হিলারির নির্বাচনী ক্যাম্পেইন টিম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G